আমাদের সম্পর্কে


Wild Lake Eco Resort Main Villa
Wild Lake Eco Resort Lake Side A Frame House
ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট (Wild Lake Eco Resort)

প্রকৃতির একদম কাছে, কোলাহলহীন এক স্বর্গরাজ্য

​নাগরিক কোলাহল আর ব্যস্ততার ছকবাঁধা জীবন থেকে কিছুটা দূরে শান্ত, স্নিগ্ধ প্রকৃতির বুকে হারিয়ে যেতে চান? ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট আপনার জন্যই অপেক্ষা করছে। প্রধান সড়ক থেকে একদম কাছে হওয়ায় যাতায়াত যেমন সুবিধাজনক, তেমনই রিসোর্টের ভেতর প্রবেশ করতেই আপনি পাবেন সম্পূর্ণ নিরিবিলি ও শান্ত এক পরিবেশ।

এখানে লেকের একদম তীর ঘেঁষে গড়ে তোলা কটেজগুলোর জানালা বা বারান্দায় চোখ মেললেই চোখে পড়ে লেকের থমকে থাকা শান্ত পানি। সকালে কটেজে বসেই উপভোগ করতে পারবেন সোনালী সূর্যোদয়, আর সন্ধ্যায় গাঢ় রক্তিম সূর্যাস্ত।

​ ওয়াইল্ড লেক ইকো রিসোর্ট এর মূল আকর্ষণ ও অ্যাক্টিভিটিসমূহ


লাক্সারি বোট ভ্রমণঃ রিসোর্টের নিজস্ব ঘাট থেকেই চড়ে বসতে পারেন আমাদের বড় দোতলা লাক্সারি বোটে। শান্ত লেকের বুকে ভেসে বেড়ানোর অনুভূতি আপনার ভ্রমণকে করবে স্মরণীয়।

​কায়াকিং ও ফিশিংঃ লেকের শান্ত জলে কায়াকিং করার অ্যাডভেঞ্চার যেমন পাবেন, তেমনি সৌখিনদের জন্য রয়েছে বড় মাছ শিকার বা ফিশিংয়ের সুব্যবস্থা।

জঙ্গল ট্রেকিং ও পাখি দেখাঃ আমাদের রিসোর্টের পাশেই রয়েছে বন বিভাগের জাতীয় উদ্যান। ঘন সবুজ এই বনে ট্র্যাকিংয়ের পাশাপাশি দেখা মিলবে শত শত প্রজাতির বিরল পাখি ও পাহাড়ি বন্যপ্রাণীর। উদ্যানের ভেতর বয়ে চলা বড় পাহাড়ি ঝিরির কলকল শব্দ আপনাকে মুগ্ধ করবেই।

​ক্যাম্পফায়ার ও বারবিকিউঃ রাতের শান্ত পরিবেশে তারার আলোর নিচে ফায়ার ক্যাম্পিং এবং গরম গরম সুস্বাদু বারবিকিউয়ের আয়োজন আপনার প্রতিটি সন্ধ্যাকে করে তুলবে প্রাণবন্ত।

​অর্গানিক ও ঐতিহ্যবাহী খাবার-দাবার

প্রকৃতির কোলে বসে খাবারের স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়! আমরা আমাদের অতিথিদের জন্য সম্পূর্ণ অর্গানিক ও টাটকা খাবারের ব্যবস্থা করে থাকি:

  • জুম চাষের টাটকা অর্গানিক শাকসবজি ও ফসল।
  • ​পাহাড়ি দেশি মুরগির সুস্বাদু পদ।
  • ​রিসোর্টের লেক থেকে সদ্য ধরা টাটকা মাছের বিভিন্ন পদের রান্না।
  • ​সম্পূর্ণ ঘরোয়া এবং স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ঐতিহ্যবাহী স্থানীয় সব খাবার।
Wild Lake Eco Resort BBQ
Wild Lake Eco Resort Lunch Items
Wild Lake Eco Resort Dinner Items